চারঘাট(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার তদন্ত ওসি আব্দুল লতিফ ও এসআই সুজন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বড়বড়িয়া মধ্যপাড়া সিদ্দিক মন্ডল এর
ছেলে রফিকুল ইসলাম ওরফে রফি (৩৫) নিজ বাড়ীতে কাঁচা গাঁজার গাছ উৎপাদন, চাষবাদ ও পরিচর্যা করার সময় পুলিশের উপস্থিতি টের পেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স তাকে আটক করে এবং গাঁজা গাছের কান্ড জব্দ কওে থানায় নিয়ে আসে।
আটককৃত হলো বড়বড়িয়া মধ্যপাড়া সিদ্দিক মন্ডল এর ছেলে রফিকুল ইসলাম ওরফে রফি (৩৫), মৃত কলিম উদ্দিনের ছেলে শাদল আলী (৪৫)। যার আনুমানিক মূল্যে এক লক্ষ একান্ন হাজার পাঁচশত টাকা। এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিষিয়টি নিশ্চিত করে বলেন দীর্ঘদিন ধরে আড়ালে কাঁচা গাঁজা গাছ উৎপাদন ও চাষাবাদ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে আটক করে সোমবার সকালে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com