ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ ফ্রেরুয়ারী রোববার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উম্মে হানির পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com