পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার হাতীনাদা এলাকায় মোল্লা উদ্দিন তার নিজ বাড়িতে দীর্ঘদিন যাবত নিম্ন মানের কাঁচা মাল দিয়ে নকল কসমেটিক পন্য তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় জব্দ করা হয় লতা হারবাল ক্রিম, পাতা হারবাল ক্রিমের মড়ক, ক্রীমের কৌটাসহ বিভিন্ন উপকরণ। যাহার সর্বমোট মূল্য ৮ লক্ষ ২৩ হাজার ৮০০ টাকা। পরে কারখানার মালিক আব্দুল সামাদ এর ছেলে মোল্লা উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, আমরা গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি যে সেখানে অবৈধ নকল ক্রিম তৈরি করেন। পরে দ্রুত সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। আমরা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং বিপুল পরিমানে নকল কসমেটিক পন্য সামগ্রী জব্দ করি। উক্ত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান কোনভাবেই অপরাধীরা ছাড় পাবে না। অপরাধ যেই করুক না কেন, তাদের আইনের আওতায় আনবো ইনশাল্লাহ্।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com