মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: "হেলমেট পড়ি নিরাপদে পথ চলি" উক্ত শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাধীনতার অম্লান চত্বর চৌরঙ্গী মোড় নীলফামারীতে ভিশন-২০২১ এর আয়োজনে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব রাবেয়া আলীম (সংরক্ষিত মহিলা আসন-২৩), নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম-পিপিএম, অ্যাড মমতাজুল হক, মোঃ আবুজার রহমান, মো মসফিকুল ইসলাম রিন্টু, চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপজেলা পরিষদ সদর নীলফামারী সহ বিভিন্ন সংগঠনের সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com