দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছে। এ নিয়ে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা যায়।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ২৯৮ জন শনাক্ত রোগী ও ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। বুধবার শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৮ শতাংশ। আজ শনাক্তের হার পাঁচ দশমিক ৫৩ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৫১৬ জনকে নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।
সরকারি হিসাবে এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৫৯ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com