দেশজুড়ে

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, আটক-১

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল মাঝি (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা সূত্রে যায়, সদরের আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামের রুবেল মাঝির ছেলে রাকিবুল মাঝি ২৩ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার দিকে ওই শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়ির পাশের একটি গোয়াল করে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর পরিবারের লোকজন সদর থানায় ধর্ষণের বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত রফিকুলকে গ্রেফতার করে।

এ বিষয়ে সদর থানার (ওসি তদন্ত) মো. রাজীব খান জানান, ধর্ষণের অভিযুক্ত আসামি রাকিবুলের বিরুদ্ধে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতর প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ