পাবনা জেলা প্রতিনিধি: ঢাকা মহাসড়কের মাধপুর নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের গাড়ির ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এসময় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয় ।
মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারি ) সকালের দিকে এ দূর্ঘটনা ঘটে ।
নিহত আসিয়া খাতুন ( ৩২ ) সদর উপজেলা আতাইকুলা থানা'র মাধপুর মৌগ্রাম'র মোঃ আবুল কাশেম মৃধা'র মেয়ে ।
নিহতের ভাই হাসেম জানান , আমার বোন সকালে করোনার টিকা নিতে বাড়ি থেকে বের হয়েছিল , ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তার মৃত্যু হয় ।
মাধপুর হাইওয়ে থানার এসআই শরিফুর ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান , পাবনা - ঢাকা মহাসড়কে মাধপুর নামক স্থানে আসিয়া নামক এক নারী রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । এসময় বাসটি আটক করা হলেও বাসের চালক’কে আটক করা সম্ভব হয়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com