মির্জাগঞ্জে চোর আটক করে পুলিশে সোপর্দ


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে চুরি অভিযোগে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজিপুরা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত হলেন, মোঃ শাওন (১৫) পার্শ্ববর্তী বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামের মোঃ সাবু মৃর্ধার ছেলে।
স্থানীয়রা জানায়, ওই যুবক ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আদম আলী হাওলাদারের বাড়ীর পাশে মোঃ নজরুল ইসলাম সহ দুই জনের ঘড়ে কিছু না পাওয়ায় তৃতীয় ঘড়ে চুরির করার সময় স্থানীয়রা টের পেয়ে আটক করে তাকে৷ পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, এলাকাবাসী বলেছেন দুই ঘড়ে চুরি করার চেষ্টা চালিয়েছে । দুই ঘড়ে কিছু না পাওয়ার পর তৃতীয় ঘড়ের লোক টের পেয়ে আটক করছে তবে উপরোক্ত কর্মকর্তার সাথে কথা বলে ব্যাবস্হা গ্রহন করা হবে৷
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে থানায় নিয়ে আসুক বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।



