রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায় বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
মঙ্গলবার নীলক্ষেত মার্কেট বন্ধ ছিল উল্লেখ করে তিনি জানান, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com