মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধ, আহত ৪


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন ঘটকের আন্দুয়া মৌজার জমির মালিক রুস্তম আলী শিকদারের ছেলে মোঃ সোহাগ হেসেন (৩০) ও (কাঠমিস্ত্রী) মোঃ ইউনুচ আলী হাওলাদার (৩৪) মোঃ রাসেল হাওলাদার (৩২) অপর দিনমজুর মোঃ সুমন প্যাদা (৩০)আহতদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার জানান, পরিকল্পিত ভাবে আমাদের মিস্ত্রি ও স্বজনদের উপর হামলা করেছেন অভিযুক্তরা হলেন হাওলাদার বাড়ির মোঃ আলাম হাওলাদার (৪০), মোঃ কালাম হাওলাদার (২৭) করিম হাওলাদার (৬৫), মোঃ ছালাম হাওলাদার (৪০) কাওছার (২৫) নিজাম, আলী,শহিদ।হামলাকারীরা দেশীয় অস্ত্র ধারালো দা, লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালায়।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোঃ করিম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মারামারি চলে বলে মোবাইল ফোনের লাইন কেটে দেয়।
মির্জাগঞ্জ থানার এস আই মোঃ সিদ্দিক বলেন ঘটনাটি শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এবং অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



