দেশজুড়ে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরগঞ্জে প্রস্তুতিমূলক সভা

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান পলি সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ