দেশজুড়ে

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট আরিফ হোসেন এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

আজ (১২ ফেব্রুয়ারী) কাটাখালী ব্রীজের পাশে কয়েকঘন্টা ব্যাপি এ অভিযানে বেশ কয়েকটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়। বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ার কারনে কোন জেল-জরিমানা করা হয়নি।অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যহৃত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ