রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. ওসমান গনি। শুক্রবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকার পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমানকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে তেজগাঁও থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com