শাহজাদপুরে শীর্তাতদের মাঝে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শীতবস্ত্র বিতরণ


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অসহায়,দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সুরকার,গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক আলহাজ্ব মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক ইসহাক খানের সহধর্মিণী শ্যামলী খাঁন,অর্থ সম্পাদক আরেফিন হক আলভী,বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন চন্দ্র দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মতিন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক মো নাহিন খান সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শাহজাদপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাহিন খান। উল্লেখ্য,টানা তিনদিন ধরে জেলার ৫টি উপজেলায় ৫শ দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।এরই অংশ হিসেবে শাহজাদপুরেও শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



