দল পুনর্গঠনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি মেয়াদোত্তীর্ণ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নিজেদের অধীন সব থানা কমিটি ভেঙে দিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২৬টি থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিএনপি ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com