দেশজুড়ে

নবাবগঞ্জ উপজেলায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ মাদককে না বলুন, ক্রীড়াকে হাঁ বলুন এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভলিবল টুর্নামেন্ট।

স্থানীয় টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সানোয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহরিয়ার হোসেন শিমুল, সাধারণ সম্পাদক শাহ ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন ।

একদিনের এ টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় রঘুনাথপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বেড়ামালিয়া স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ।

এই বিভাগের আরও সংবাদ