রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই অভিযান চালায়। ওইসব অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১৫৬১ পিস ইয়াবা, ১১৫ গ্রাম হেরোইন, ৯ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা ও ৪০ লিটার দেশিমদ উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা রুজু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com