ঘাটাইলে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় ক্লাবগুলোর মাঝে সাংস্কৃতিক উপকরণ, ক্রীড়া সামগ্রী ও অন্যান দ্রব্যাদি বিতরণ করা হয়েছে। আজ রবিবার(৬ ফ্রেবরুয়ারি) সকালে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, ঘাটাইল পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু প্রমূখ।
এর আগে স্থানীয় এমপি উপজেলা পরিষদ চত্বরে ফসলের নিবিড়তা বৃদ্দিকরণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।



