দেশজুড়ে

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ : কেসিসি মেয়র

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৃমদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রকে মানুষের সেবা দ্বারা প্রতিহত করা হবে। এই লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকে তার নিজ নিজ এলাকায় মানুষের সহযোগিতায় কাজ করতে হবে।

খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক শেখ সোহেল ও শেখ জালালউদ্দিন রুবেল এর পক্ষ থেকে নগরীতে শীত বস্ত্র বিতরণকালে ৩ ফেব্রুয়ারী বৃহ্স্পতিবার এ কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সদস্য কাজী কামাল হোসেন এর উদ্যোগে নগরীর নিরালা মোড়ে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরীদ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, নগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মোঃ মাহমুদুল ইসলাম সুজন, মোঃ সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ প্রিন্স, যুবলীগ নেতা মাসুম উর রশিদ, জাফুরুল হক মুরাদ, সাগর মজুমদার, সাকিব হাওলাদার, সুমন, ফরিদ, মাসুদ, উজ্জ্বল, মুকুল, ইকবাল, এ এম আলী আমীন, চয়ন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ