সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সামান্য উত্থান হয়েছে পুঁজিবাজবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৭৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ১ হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৬০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকার। ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭২টির এবং ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে আজ ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com