মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন-জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছে বাংলাদেশ।
ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে মেঘনায় জেগে উঠা চরগুলোতে ম্যানগ্রোভ তৈরী অপরিহার্য্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম যিনি জলবায়ু পরিবর্তনের সমস্যাটি নিয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।
বুধবার (২ই ফ্রেব্রুয়ারী) সকালে উপকুলীয় বন বিভাগের আয়োজনে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মধ্য মেঘনায় জেগে উঠা দূর্গম চর নাওয়ালে ম্যানগ্রোভ বাগানে বৃক্ষরোপণ ও চর জহিরউদ্দিন গণটিকা কার্যক্রমের উদ্বোধন কালে এমপি শাওন এসব কথা বলেন। পরে তিনি চরজহিরউদ্দিনে অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিশু,শহিদুল্লাহ কিরন,মোঃ রাসেল, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com