রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে গ্রেপ্তার, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রত্যাহার, ক্যাম্পাসের রাস্তাগুলো সংস্কার এবং সব জায়গায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ করা, রাত ১২টার পর মালামালের গাড়ি চলাচল, নিহতের পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়া ও ক্যাম্পাসের তিনটি ফটকে ওভারব্রিজ তৈরি করা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে শিক্ষার্থীদের এই লিখিত দাবি গ্রহণ করে বাসভবনে প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলো নিয়েছেন। বুধবার বিকেলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com