মানিক ঘোষ,(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মুখে মাস্ক না থাকা ও করোনার স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে ৭ মামলায় ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় ও মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮জানুয়ারী) বিকালে কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ এর পরিচালনায় কালীগঞ্জ পৌর শহরের মুধুগঞ্জ ও বিভিন্ন বাজার সহ মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ জানায়, এ মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে মুখে মাস্ক না থাকায় ও করোনা মহামারির স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৭ টি মামলায় ৪ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন কোভিড-১৯ এর ওমিক্রণ বিস্তার রোধে এ অভিযান আরো জোরদার করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে। সেজন্য ঘরের বাইরে বের হলে সবাইকে মুখে মাস্ক পরা সহ সরকারি সকল স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে চলার আহবান জানায়। এঅভিযানে কালীগঞ্জ থানাপুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com