হিলি,প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা ৭ জন পলাতক আসামীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গত ২৬ শে জানুয়ারি পুলিশ একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে হয়।
আটককৃতরা হলেন উপজেলার জগন্নাথপুরের মৃত তোজাম্মেল হকের ছেলে মোঃ আলী হোসেন(৩৫), টঙ্গি পশ্চিম পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ মাছিদুল ইসলাম (৩২), ভেবট গাড়ি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ রহিদুল ইসলাম (৪০), কুশদহ এলাকার মৃত হাবিবুর ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৫), কাঁচদাহ হিন্দুপাড়া এলাকার মৃত কুলোদা বর্মনের ছেলে শ্রী কুমদ চন্দ্র, আহমদ নগর এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুর রহেদ (৩৫), ফতেপুর মারাষ এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলম (৪০)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গত কালকে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট জারী পলাতক আসামী কে আটক করা হয়। এ বিশেষ অভিযান নিয়মিত অব্যাহিত থাকবে। আটকৃত আসামীদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com