রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে সাড়ে ৪৪ গ্রাম হেরোইন, দুই হাজার ১৩৮ পিস ইয়াবা, পাঁচ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, নয় বোতল ফেনসিডিল ও দুটি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com