রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ১৫ হাজার ৪২১ পিস ইয়াবা, ১৪৬ গ্রাম ৩২২ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৫২৩ গ্রাম গাঁজা, চার বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com