আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২০ ডিসেম্বর সোমবার দুপুর ২ টা ০৫ মিনিটে কেএমপি হেডকোয়ার্টার্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সঙ্গে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।
কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান ও কেএমপি কমিশনার খুলনার উন্নয়নে যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ এবং কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পুলিশ কমিশনার বিশেষ ভূমিকা রাখতে পারেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। এ-সময় কেডিএ'র চিফ ইন্জিনিয়ার জনাব সাবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com