ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে শুরু হয়েছে রাবার ড্যাম প্রকল্পের কাজ। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে রাবার ড্যাম প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। এসময় তিনি প্রকল্পের কাজ ঘুরে দেখেন এবং দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রাবার ড্যাম নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর আধা কিলোমিটার ভাটিতে স্থান নির্বাচন করে আইডব্লিউএম। ৩৫৩ মিটার দৈর্ঘ্যরে এ রাবার ড্যামের উজান ও ভাটিতে ৩৬ কিলোমিটার এলাকায় ড্রেজিং করে নদী খনন করার কথা রয়েছে। এর মধ্যে উজানে ১০ কিলোমিটার এবং ভাটি এলাকায় ২৬ কিলোমিটার নদী ড্রেজিং করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com