মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালনে মিলাদ মাহফিল ও ছাত্র-ছাত্রীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহ:স্পতিবার সকাল সাড়ে ১০টায় দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে দাতা ও পরিচালক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে স্কুল চত্ত্বরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষিকা মোছাঃ আজমিরা আক্তার, চন্দনা রানী পাল, ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মোছাঃ রিনা পারভীন। মিলাদ মাহফিল শেষে দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রায় ১৩৭জন প্রতিবন্ধী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com