দেশজুড়ে

ফুলবাড়ীর মাছুয়াপাড়া এতিমখানায় দুই শিশুর মাঝে শীতকাপড় ও ব্যাগ বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মাছুয়াপাড়া এতিমখানায় দুই শিশুর মাঝে শীতকাপড় ও ব্যাগ বিতরণ।

শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মাছুয়াপাড়া গ্রামে দুই শিশুর মাঝে ফুলবাড়ী মানবসেবা সংগঠনের তরুণ উদ্যোক্তা সোহাগ কিবরিয়া শীতকাপড় ও ব্যাগ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মোঃ ইব্রাহীম, মোঃ রাশেদ ও রাজন।

ফুলবাড়ী মানবসেবা সংগঠনের তরুণ উদ্যোক্তা সোহাগ কিবরিয়া সাংবাদিকদের জানান, ২০২০ সালের মার্চ থেকে করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সমাজের অসহায়দের অসহায়ত্বের কথা শোনার পর সংগঠনের পক্ষ থেকে এগিয়ে এসে গবিরমানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়েছি। আগামীতেও এই সাহায্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গ্রামের হতদরিদ্রদের মাঝে এই সহযোগীতা আমার সংগঠন করে যাবে।

এই বিভাগের আরও সংবাদ