দেশজুড়ে
ধামরাইয়ে মাদ্রাসার চারশত এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার চারশত এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে
রবিবার (২৮শে নভেম্বর) ধামরাইয়ে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র ( কম্বল) বিতরণ অনুষ্ঠান কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও আব্দুল আজিজ জামিয়া ইসলামীয়ার সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান,পরিচালক নাজমুন নাহার সহ অন্যান্যরা।



