আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়াগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ৩ আরোহী আহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দ্বিপ (২৫), আসাদ (২২) ও শাওন (২২) নামে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় দ্রæতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রাইভেটকারের ৩ আরোহীকে উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে। গাড়িটি মাওয়া ঘাটের দিকে যাচ্ছিল।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি (ঢাকা গ-২৭৯৪৭২) উদ্ধার করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com