শ্রীনগরে অভিমান ভুলে ঘরে ফিরলেন ছাত্রদল নেতা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম লিখন মান অভিমান ভুলে পুনরায় দলে ফিরেছেন। গত শুক্রবার রাতে পশ্চিম নওপাড়া গ্রামে কুকুটিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান খান তার নিজ বাড়িতে লিখনকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য বাবুল শেখ, শাহিন শেখ, ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মানিক দেওয়ান প্রমুখ। এইচ এম লিখন বলেন, সভাপতি হাজী মতিউর রহমান খানের প্রচেষ্টায় মান অভিমান ভুলে নিজ দলে ফিরেছি। এজন্য সকলকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর স্থানীয় বিএনপির দলীয় কোন্দলের কারণে হতাশার শিকার এইচ এম লিখন আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করার ঘোষনা দেন। পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক প্রচেষ্টায় ছাত্রদলের সাবেক নেতা এইচ এম লিখন দলে ফিরেন।



