দেশজুড়ে

ঢাকা-মাওয়া মহাসড়কে চলন্ত পিকআপে আগুন

আরিফুল ইসলাম শ্যামল: ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের উমপাড়ায় একটি চলন্ত পিকআপ ভ্যানে (ঢাকা ঠ-১৩ ০৯৬৭) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার ভোর ৫ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়ায় ঢাকা থেকে মাওয়া গামী পিকআপটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় চালক শাওন গাড়ি থামিয়ে নেমে পরেন। ক্ষতিগ্রস্ত পিকআপটির মালিক কবির ভূঁইয়া।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ রিবেন জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পিকআপ ভ্যান থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। তুলার সেট ও গিøলের ঘর্ষনের কারণে আগুন লাগতে পারে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ