দেশজুড়ে

কেএমপি’র অভিযানে এ্যালকোহল, গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ৬

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ রাসেল শেখ(৩২), পিতা-মোঃ এনায়েত শেখ, সাং-০৫নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন ব্লক-সি, থানা-খুলনা; ২) মোঃ হোসেন(২২), পিতা-মোঃ রহমান, সাং-০৫নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন ব্লক-সি, থানা-খুলনা; ৩) মোঃ অসিম উদ্দিন(৩৯), পিতা-মোঃ মশিয়ার রহমান, সাং-গয়ড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর; ৪) মোঃ লিয়াকত আলী(৫২), পিতা-মৃত: শের আলী, সাং-ছোট বয়রা ইসলামিয়া কলেজ মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) সুমন জোদ্দার(৩০), পিতা-ভদ্রকান্ত জোদ্দার, সাং-রংপুর বকুলতলা, থানা-আড়ংঘাটা এবং ৬) অভিজিৎ বালা(২৮), পিতা-প্রতাপ বালা, সাং-রংপুর বকুলতলা, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৯২০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ বোতল অ্যালকোহল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ২৫ নভেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ