খালেদা জিয়ার বিষয়ে কর্মসূচি ও এ বিষয়ক দলের অবস্থান নেতাদের সামনে তুলে ধরতে যৌথ সভা ডেকেছে বিএনপি। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১ টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বুধবার সকাল সোয়া নয়টার দিকে বলেন, ম্যাডামের ইস্যুতে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যৌথ সভা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জনায়, সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেবে বিএনপি। গত সোমবার স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com