পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ইউনিয়নের আকরামের ইট ভাটা সংলগ্ন বলেশ্বর নদীর পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান এ বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি ডোবায় ভাসতে দেখে। লাশের শরীরে থাকা শাড়ি ও গলায় মালা দেখে এটি কোন নারীর লাশ বলে চিহিৃত করা হয়েছে।
উদ্ধারকৃত লাশটি অর্ধগলিত থাকায় বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও এই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com