অর্থনীতি
ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮.৫৫ শতাংশ


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছিলো ১৮.৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৮৮৮ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৬৯০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৯৪ কোটি ১৪ লাখ টাকার বা ১৮.৫৫ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯১ দলমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির। আর ১৬টির দাম ছিলো অপরিবর্তিত।



