চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে এক হাজার ৩৩০ জনে এবং শনাক্ত এক লাখ দুই হাজার ৩ শত ৩৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়ায় শূণ্য দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ৫ জনই মহানগর এলাকার বাসিন্দা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com