দেশজুড়ে

গাইবান্ধায় নব-নির্বাচিত ইউপি মেম্বরকে পিটিয়ে হত্যা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে লক্ষীপুর বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আব্দুর রউফ লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এছাড়াও তিনি লক্ষ্মীপুর স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক পাশাপাশি সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয়রা জানায়, লক্ষীপুর বাজার থেকে রুহুলআমিন নামের এক ব্যক্তির সাথে মোটর সাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেয় রউফ। পথে ব্রীজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হওয়ার সময় অতর্কিতভাবে আরিফ নামে এক যুবক মাথায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা এসে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আব্দুর রউফ বলেন, নিহতের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। আব্দুর রউফকে আরিফ নামে এক যুবক পিটিয়ে হত্যা করেছে বলে তথ্য পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এই বিভাগের আরও সংবাদ