দেশজুড়ে

শ্রীনগরে চেয়ারম্যান হলেন জামাই-শ্বশুর

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেশীরভাগ ইউনিয়নে নৌকার ভরাডুবি হলেও মান রাখলেন জামাই-শ্বশুর জনই। উপজেলার পাটাভোগ ইউনিয়নে প্রথবারের মত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জামাই হামিদুল্লাহ খান মুন। আর রাঢ়িখাল ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান শ্বশুর আব্দুল বারেক খান বারী পুনরায় বিজয়ী হয়েছেন।

পাটাভোগ ইউপি নির্বাচনে নতুন মুখ হিসেবে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন নৌকার টিকিট পেয়ে এলাকায় তাক লাগিয়ে দেন। এখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. হাছেন শেখ।

অপরদিকে রাঢ়িখাল ইউপি নির্বাচনে এবারও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন আব্দুল বারেক খান বারী। তার মূল প্রতিদ্বন্দ্বি হিসেবে আনারস প্রতীক নিয়ে শক্ত অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ।

উপজেলার পাটাভোগ ও রাঢ়িখাল গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নে শক্ত অবস্থানে থাকা বিদ্রোহী প্রার্থীদের আনারস প্রতীককে পরাজিত করে নৌকার মান ধরে রাখতে পেরেছেন জামাই-শ্বশুর। গত ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তাঁরা বিজয়ী হতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ