দেশজুড়ে
ভোলায় গণতান্ত্রিক যুব আন্দোলনের কমিটিতে কবির ফরাজী আহ্বায়ক, হাসান সদস্য সচিব


ভোলা প্রতিনিধি: ববি হাজ্জাজ এর নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর অংগসংগঠন যুব আন্দোলনের ভোলা ভোলা জেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার (৮ই নভেম্বর) যুব আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক হোসাইন মোহাম্মদ শাহাদাত ও সদস্য সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে কবির ফরাজী আহ্বায়ক ও মোঃ হাসান কে সদস্য সচিব নির্বাচিত হয়।



