টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সোমবার রাত ৮টায় নিয়মরক্ষার ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। নামিবিয়ার জন্যও তাই। দুর্বল দলটির বিপক্ষে বিরাট কোহলিরা একটা সান্ত্বনার জয় আশা করতেই পারেন। বিশ্বকাপের আয়োজক তথা শিরোপা জয়ের হট ফেবারিট ভারতের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। রোববার দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ভারতের বিদায় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ম্যাচটিতে আফগানরা জিতে গেলে কোহলিদের সেমিফাইনাল খেলার সুযোগ থাকত।
গ্রুপ-২ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল তারা ৭২ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই নিয়ে সুপার টুয়েলভের ৫ ম্যাচের সবকটিতে জয় পেল পাকিস্তান। গ্রুপ-২ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড।
অন্যদিকে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েও বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল। পরের দিন হবে দ্বিতীয় সেমিফাইনাল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com