গাড়ি চাপা দিয়ে গরু মালিককে হত্যা করে গরু নিয়ে পালালো চোর চক্র


কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখায় গরু চোর চক্রকে ধাওয়া করতে গিয়ে চোর চক্রের গাড়ি চাপায় গরু মালিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা উত্তর পাড়া চৌমুহনী নামক স্থানে।নিহতের নাম সাজ্জাদ(৪৫)।নিহত সাজ্জাদের বাড়ি শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে,তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের পারিবারিক ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়,একটি সংঘবদ্ধ গরুচোর চক্র শনিবার দিবাগত আনুমানিক রাত ০৩ঃ০০টায় শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সাজ্জাদ মোল্লার গোয়াল থেকে গরু চুরি করে ট্রাকে করে পালানোর সময় সাজ্জাদ মোল্লা টের পেয়ে তার দুই সাথী নিয়ে মোটর সাইকেলে ধাওয়া করে।
এসময় মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের উত্তর পাড়া চৌমুহনী নামক স্থানে বালুতে চোর চক্রের ট্রাক আটকে গেলে,সাজ্জাদ মোল্লাসহ তার সাথীদের মোটর সাইকেল থেকে নেমে ট্রাকের সামনে গিয়ে বাধা দিয়ে তাদের ধরার চেষ্টা করে।
এ সময় চোরেরা সাজ্জাদ মোল্লাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মাথার এক পাশ থেঁতলে যায় পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করা হয় বলে জানান শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস। নিহত সাজ্জাদ পুখুরিয়া গ্রামের সাহেব আলীর পুত্র।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছে এবং ঘাতক চোর চক্রকে চিন্হিত করা এখনও সম্ভব হয়নি।



