দেশজুড়ে

নান্দাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৬ই নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী পৌর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে শেষ হয়ে সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম জুটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক আলম ফরাজী, নান্দাইল সমবায়ী কর্মকর্তা আরব আলী সহ অন্যন্যরা।

আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য নান্দাইলে সমবায়ীদের প্রতিটি সমিতি সঠিকভাবে পরিচালনা করার আহব্বান জানান এবং আগামী একমাসের মধ্যে নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বিআরডিবি কার্যকরী কমিটি গঠন সংক্রান্ত জটিলতা নিরসন করবেন বলে উল্লেখ করেন।এসময় উপজেলা সর্বস্থরের জনগণ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ