উল্লাপাড়ার বাঙ্গালা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের উঠান বৈঠক


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালায় বহুল আলোচিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ মনোনয়ন পত্র দিলে ইউনিয়নবাসির মধ্যে নির্বাচনী আনন্দের ঝড় ওঠে। সোমবার মনোনয়ন পত্র জমা শেষে নির্বাচনী এলাকায় তার এক উঠান বৈঠকে জনতার ঢল নামে।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ ভোটার ও জনতার উদ্দেশ্যে বলেন, আপনারই আমার শক্তি। আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি মুগ্ধ। শৈশব থেকে শুরু করে দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আপনাদের সব সময় আমি পাশে পেয়েছি। সময়-অসময়ে আপনারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। আজ আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে আমার শিক্ষকতা পেশা থেকে পদত্যাগ করে জনতার মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছি।
এ আন্দোলনের মাধ্যমে ইউনিয়নবাসির হারিয়ে যাওয়া সুনাম ও ঐতিহ্য ফিরে আনাই আমাদের প্রধান উদ্দেশ্য। সকলে ঐক্যবদ্ধ থাকলে সফলতা আসবেই। আগামী ২৮ নভেম্বর দুর্নীতিবাজ ও অধিকার হরনকারীর বিরুদ্ধে ভোট প্রয়োগ জনতা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ।



