দেশজুড়ে
ময়মনসিংহ মেডিকেলে আরো ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহিদা বেগম (৪৫), ঈশ্বরগঞ্জের নুর হোসেন (৮০) ও নেত্রকোনার বারহাট্টার জাহেরা খাতুন (১০০)।
রোববার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।



