ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত


ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ১০ নং সোমভাগ ইউনিয়ন পরিষদের আসন্ন ১১ই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের উপর হামলা হামলার প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টার সময় ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কাশিপুর ঈদগাহ মাঠে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আব্দুল কদ্দুচ পীর সাহেব এর সভাপতিত্বে এ’ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন. আব্দুল জলিল দারোগা. ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ সাবেক সালেক মেম্বারসহ যুবলীগ ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ’সময় স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোঃ আওলাদ হোসেন বলেন. গত বুধবার প্রতীক পাওয়ার পর বানেশ্বর গ্রামের মসজিদে নামাজ পড়ে বের হয়ে যাওয়ার সময় আজাহার চেয়ারম্যানের কর্মীরা বিনা কারণে হামলা চালিয়ে আমিসহ আমার কর্মীদের আহত করেন। আমার ছোট ভাইয়ের মাথায় ১৩ টি সিলাই করতে হয়েছে। তারা আমাদের উপর হামলা করে নিজেদের অফিস নিজেরা ভেঙে সোমভাগ ইউনিয়নের নিরীহ জনগণকে মামলা দিয়ে হয়রানি করতেছে। আমি এই মিথ্যা মামলার প্রত্যাহার দাবি জানাচ্ছি। আমি আমার কর্মী ভাইদের বলি আপনারা কোন দাঙায় ঝড়াবেন না। আপনারা মনে রাখবেন আগামী ১১ নভেম্বর ভোটের মাধ্যমে এর জবাব দিবেন।আমি প্রশাসনের প্রতি দৃষ্টিঅার্কশন করছি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে দুষি ব্যাক্তিদের আটক তার শাস্তির ব্যাবস্থা করবেন। আমি চাই সোমভাগ ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয় লোক তাদেরকে মামলা দিয়ে হযরানী করবেন না।



