আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন যশোর রোডস্থ মহাসিন মোড় ঔষধ বিতানের সামনে পাঁকা রাস্তার উপরহতে মাদক ব্যবসায়ী ১) মোঃ ফারুক হোসাইন(৩৩), পিতা-মোঃ আব্দুল মজিদ, সাং-সুবর্ণখালী বাজারের পূর্ব পাশে, থানা-শার্শা, জেলা-যশোর এবং ২) মোঃ নূর হোসেন@সুজন(২৭), পিতা-মৃত: মোহাম্মাদ আলী, সাং-দক্ষিণ বারপোতা বাজারের পাশে, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয় কে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৮ অক্টোবর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com