শুরুতেই চাপে পড়ে গেলো বাংলাদেশ দল। ইনিংসের তৃতীয় ওভারে দুই বলে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২০তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারে ১০ রান আদায় করে নেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ।
ইনিংসের দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস খরচ করেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন-নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী।
২.৩ ওভারে মাত্র ১৪ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে টাইগাররা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com